ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৩১
logo
প্রকাশিত : অক্টোবর ১৬, ২০২৫

সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান পঞ্চগড় পুলিশ সুপারের

মো: এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি: সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেছেন, 'এমন কোনো কর্মকাণ্ডে জড়াবেন না যাতে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। পুলিশ জনগণের বন্ধু। ভালো কাজের স্বীকৃতি আর অপরাধ করলে শাস্তি পেতে হবে।'

পঞ্চগড় পুলিশ লাইন্স ড্রিল সেডে মাসিক কল্যাণ সভা এবং পরবর্তীতে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভায় এ কথা বলেন তিনি। উভয় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

কল্যাণ সভায় পুলিশ সুপার জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যার কথা ধৈর্যের সাথে শোনেন এবং সমাধানের আশ্বাস ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দিকনির্দেশনা প্রদান করেন। যেকোনো মূল্যে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সততার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।

সভায় পঞ্চগড় জেলায় কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে সেপ্টেম্বর মাসে জেলার বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচন করেন এবং পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক ও অর্থ পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার।

বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের মধ্যে সেপ্টেম্বর মাসে শ্রেষ্ঠ থানা হিসেবে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ হিল জামান নির্বাচিত হন। শ্রেষ্ঠ এসআই হিসেবে অটোয়ারী থানার এসআই (নিরস্ত্র) মো. আরশাদুল হক, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে তেঁতুলিয়া মডেল থানার এএসআই (নিরস্ত্র) মো. আসিফ ইকবাল, শ্রেষ্ঠ এএসআই হিসেবে দেবীগঞ্জ থানার এএসআই (নিরস্ত্র) মো. এরশাদুল হক নির্বাচিত হন।

কল্যাণ সভা শেষে পুলিশ অফিসের সম্মেলন কক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় গত সেপ্টেম্বর মাসে জেলার অপরাধ পরিস্থিতি, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলা সম্পর্কে আলোচনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, ডিএসবি কার্যক্রম, কোর্ট কার্যক্রমসহ আইন-শৃঙ্খলা ও অপরাধ সম্পর্কিত বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা ও কার্যক্রম গ্রহণ করা হয়।

উক্ত সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শইমী ইমতিয়াজ, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল), স্যামুয়েল সাংমা, পঞ্চগড় পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. আসাদুজ্জামান আসাদ, পঞ্চগড় পুলিশ লাইন্সের আরআই মো. মিজানুর রহমান চৌধুরী, ডিআইও-১, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, কোর্ট ইন্সপেক্টর, সকল থানার অফিসার ইনচার্জ, টিআই প্রশাসনসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram