ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৩১
logo
প্রকাশিত : অক্টোবর ১৬, ২০২৫

সার না পেলে ডিসি অফিস ঘেরাও: হুঁশিয়ারি ফখরুলের

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: সার সংকট মোকাবেলায় কৃষকের পাশে দাঁড়ানোর প্রত্যয় জানিয়ে প্রয়োজনে ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, “আর এই আমলাতন্ত্র চলবে না, জনগণের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আন্দোলনে নামতে হবে।”

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট ঈদগাহ মাঠে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

রাজনৈতিক ঐক্যের ডাক দিয়ে ফখরুল বলেন, “পিআর বাদ দিয়ে সবাই মিলে আসুন নির্বাচনে। এই দেশ আমাদের সবার, একসঙ্গে গড়তে হবে। জনগণ ভোট দিতে চায়, জনপ্রতিনিধি নির্বাচন করতে চায়। ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক—এটাই আমাদের লক্ষ্য।”

সরকারকে তীব্র সমালোচনা করে তিনি বলেন, “হাসিনা গুলি চালিয়ে মানুষ মেরে ক্ষমতায় থাকতে চেয়েছে। তিনটা জাতীয় নির্বাচন হয়েছে—কোনোটাতেই জনগণের ভোট ছিল না। গত ১৫ বছর ধরে আমরা লড়ছি শুধু একটা বিষয় নিয়ে—ভোটাধিকার।”

তিনি জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা তারা মেনে নিয়েছেন। বলেন, “সেই নির্বাচনই হতে পারে গণতন্ত্র প্রতিষ্ঠার টার্নিং পয়েন্ট।”

শিক্ষকদের চলমান আন্দোলন প্রসঙ্গে ফখরুল বলেন, “আমরা ক্ষমতায় গেলে গোটা শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করা হবে। শিক্ষকরা ন্যায্য দাবিতে আন্দোলন করছেন, আমরা তাদের পাশে আছি।”

সভায় উপস্থিত ছিলেন বিএনপির ঠাকুরগাঁও জেলা সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাবেক সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram