

রেমিট্যান্স সংগ্রহে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ কৃষি ব্যাংক। কৃষি ব্যাংক সূত্রে জানা যায়, ২০২৩ সালে রাষ্ট্র মালিকানাধীন এই ব্যাংক প্রবাসী আয় সংগ্রহে ১৫ তম স্থানে ছিল। গতবছর সপ্তম অবস্থানে উঠে আসে। এবছর জানুয়ারিতে ১১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার সংগ্রহ করে ব্যাংকটি।
জানুয়ারি থেকে অগাস্ট পর্যন্ত কৃষি ব্যাংক সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ১৯৭ কোটি ৬২ লাখ ডলার প্রবাসী আয় সংগ্রহ করেছে ব্যাংকটি যা মোট প্রবাসী আয়ের প্রায় ৯ শতাংশ। কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টা এবং কঠোর মনিটরিং এর ফলে ব্যাংকটি রেকর্ড করেছে বলে কর্মকর্তা কর্মচারীরা মনে করছেন।
