ঢাকা
logo
প্রকাশিত : September 16, 2025

সখীপুর উপজেলা বিএনপির সভাপতিকে অব্যাহতি

নজরুল ইসলাম নাহিদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজুকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। উপজেলা বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দিন মাস্টারকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণে উপজেলা বিএনপির সভাপতি সাজাহান সাজুকে সাময়িকভাবে অব্যাহতি দিয়ে সহ-সভাপতি নাজিম উদ্দিন মাস্টারকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। ঠিক কী কারণে হঠাৎ এমন অব্যাহতির সিদ্ধান্ত? এমন প্রশ্নের জবাবে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল মোবাইল ফোনে বলেন, দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কর্মকান্ড করার অভিযোগে কেন্দ্রীয় বিএনপির নির্দেশে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে শাহজাহান সাজুর বক্তব্য জানতে মোবাইল ফোনে বার বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram