ঢাকা
logo
প্রকাশিত : September 9, 2025

নরসিংদীতে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি কাউছার ও তার পালিত সন্ত্রাসী বাহিনী কর্তৃক সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় মাধবদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গত ৮ সেপ্টেম্বর সোমবার বিকেলে দৈনিক যুগান্তর পত্রিকার মাধবদী প্রতিনিধি মোঃ জাকারিয়া, আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান, নিউজ ২১ টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোঃ শাহিন মিয়া তথ্য সংগ্রহের জন্য মহিষাশুড়া ইউনিয়ন পরিষদে গেলে মহিষাশুড়া ইউনিয়ন চেয়ারম্যান মুফতি কাওছার আহমেদ এর নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা চালিয়ে ক্যামেরা, প্রাতিষ্ঠানিক বুম, নগদ টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল ভাংচুর করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণ করেন মাধবদী প্রেসক্লাব, মাধবদী থানা প্রেসক্লাব, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাব ও নরসিংদী জেলা সাংবাদিক ইউনিয়ন। মানববন্ধনে বক্তব্য রাখেন মাধবদী প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ শেখ সাদী, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম রিপন, নরসিংদী জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাহাদাৎ হোসেন রাজু, মাধবদী থানা প্রেসক্লাবের সভাপতি আল আমিন সরকার প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram