ঢাকা
logo
প্রকাশিত : August 30, 2025

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষ, আহত ১০

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে ৪টি যাত্রীবাহী বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন অন্তত ১০ জন।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মাদারীপুরের শিবচরের পাঁচ্চরে ঘটে এ দুর্ঘটনা।

মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট সবুজ মিঞা জানান, সকালে ফরিদপুর থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের পাঁচ্চরে আসলে নিয়ন্ত্রণ হারায় চালক। এ সময় বাসটি সড়কের ডিভাইডারে উপরে উঠে যায়। এতে আহত হয় ৫ জন।

পরে গোল্ডেন লাইন পরিবহনকে পেছনে আরো ৩টি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে আহত হয় আরো ৫ জনসহ মোট ১০ জন।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাস্তা থেকে গাড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখে।

আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram