ঢাকা
logo
প্রকাশিত : August 29, 2025

মিঠামইনে ডাস’র বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) উপজেলার ঘাগড়া নাফেউল উলুম হুসাইনিয়া মাদ্রাসায় দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ঢাকা এই চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করে এবং ডাস’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. শাহীন রেজা চৌধুরী এ চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন।

দিনব্যাপী এ চক্ষু চিকিৎসা শিবিরে ৭ জন চক্ষু বিশেষজ্ঞ প্রায় দুই হাজার রোগীকে সেবা দিয়েছেন। এর মধ্যে ৮৫০ জন রোগীকে বিনামূল্যে চশমা, ১০০০ রোগীকে ফ্রি ঔষধ ও ২০৫ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। সূত্র জানায়, বাছাইকৃত রোগীদের হবিগঞ্জের ডা. সাহিদ চক্ষু হাসপাতালে অপারেশন করা হবে।

এ বিষয়ে ডাস’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. শাহীন রেজা চৌধুরী এ প্রতিনিধিকে জানান, দেশের হতদরিদ্র মানুষকে চক্ষু চিকিৎসা সেবা দিয়ে ছানি জনিত অন্ধত্ব থেকে মুক্তি দিতে আমরা ২০১০ সালে দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ঢাকা প্রতিষ্ঠা করেছি। শুরু থেকে এ পর্যন্ত বিনামূল্যে ৩৭০০০ রোগীর ছানি অপারেশন করেছি। দেশের যে কেউ, যে কোন সময় আমাদের সাথে অথবা দৃষ্টি চক্ষু হাসপাতাল মোহাম্মদপুর, আগারগাঁও লায়ন্স চক্ষু হাসপাতাল ও হবিগঞ্জের ডা. সাহিদ চক্ষু হাসপাতালে যোগাযোগ করলে আমরা বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। ছানি জনিত অন্ধত্ব থেকে মুক্তি দিতে এলাকার সামাজিক সংগঠন গুলিকে এগিয়ে আসার আহবান জানান দেশের এই প্রখ্যাত চক্ষু চিকিৎসক।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram