ঢাকা
logo
প্রকাশিত : August 24, 2025

গাজীপুরে ককটেল ফাটিয়ে বিকাশ ব্যবসায়ীর টাকা ছিনতাই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিকাশ ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ও বিকাশের কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে মহানগরীর কোনাবাড়ী বাইমাইল সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত বিকাশ ব্যবসায়ী আমিনুল ইসলাম (৩৫) কোনাবাড়ী বাইমাইল সাইনবোর্ড এলাকার আব্দুল মান্নানের ছেলে। সে দীর্ঘদিন ধরে বাইমাইল সাইনবোর্ড এলাকায় হাজী মার্কেটে বিকাশের ব্যবসা করে আসছিলেন।

বিকাশ ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন, শনিবার রাত সাড়ে দশটায় দোকান বন্ধ করে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। ঠিক ওই সময় আগে থেকে ওৎ পেতে থাকা একটি ব্যক্তিগত গাড়ি থেকে দুইজন অস্ত্রধারী সন্ত্রাসী বের হয়ে গতিরোধ করে। এ সময় সে দৌঁড় দেওয়ার চেষ্টা করলে তাকে একটি ধারালো চাপাতি দিয়ে কোপ দেয়। পরে তার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে নগদ আড়াই লাখ টাকা এবং বিকাশের কাজে ব্যবহৃত চারটি বাটন ও একটি টাচ মোবাইল লুট করে নিয়ে যায়। এ সময়ে আশপাশের লোক এগিয়ে আসার চেষ্টা করলে ছিনতাইকারীরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। এ সময়ে আতঙ্কে আশপাশের লোকজন সরে গেলে দুর্বৃত্তরা গাড়ি নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই ছিনতাইকারী পালিয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ওসি মো. সালাউদ্দিন জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। ছিনতাইয়ের সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram