ঢাকা
logo
প্রকাশিত : August 23, 2025

আত্রাইয়ে উপজেলা বিএনপি'র বর্ধিত সভা ও দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রস্তুতিমূলক সভা

ওমর ফারুক, আত্রাই(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আত্রাই উপজেলা শাখার আয়োজনে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা, বর্ধিত সভা এবং দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকাল ১১টায় উপজেলা দলীয় কার্যালয়ে আত্রাই উপজেলা বিএনপি'র সভাপতি এস এম রেজাউল ইসলাম রেজুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগরের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের জন্য বিস্তারিত কর্মসূচি চূড়ান্ত করেন এবং দলের সকল স্তরের নেতাকর্মীদের একাত্ম হয়ে এর সাফল্যের জন্য কাজ করার আহ্বান জানান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আবুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান প্রসমানিক, উপজেলা জাতীয়তাবাদী যুব দলের ভারপ্রাপ্ত আহবায়ক খোরশেদ আলম।

শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামাল হোসেন, কৃষক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজাদ আলী প্রামানিক এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ আদর প্রমুখ।

সমাপনী বক্তব্যে সভাপতি এস এম রেজাউল ইসলাম রেজু বলেন, বিএনপির ৪৭ বছরের গৌরবময় ইতিহাস সংগ্রাম ও গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকারের ইতিহাস। এই প্রতিষ্ঠাবার্ষিকী আমাদেরকে দলের ইতিহাস, 

আদর্শ এবং জনগণের সাথে আমাদের অঙ্গীকারকে পুনর্বিবেচনা করার একটি সুযোগ করে দেবে। আমাদের লক্ষ্য হলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে দেশের উন্নয়ন ও জনগণের সেবা করা। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে আমাদের সকল কর্মসূচি পালন করব।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram