ঢাকা
logo
প্রকাশিত : August 21, 2025

টাঙ্গাইলের নাগরপুরে অজ্ঞাত লাশ উদ্বার

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্বার করেছে নাগরপুর থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোকনা ইউনিয়নের কোনড়া বিল থেকে এ লাশ উদ্বার করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মোকনা ইউনিয়নের কোনড়া গ্রামের কয়েকজন বিলে মাছ ধরতে গিয়ে অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভেসে থাকতে দেখে আশপাশের লোকজন কে খবর দেয়। পরে মোকনা ইউপি সদস্য আফজাল ঘটনাস্থলে এসে থানায় খবর দেন। সংবাদ পেয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনা স্থলে উপস্থিত হন। অজ্ঞাত লাশ উদ্বার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ইউপি সদস্য আফজাল মিয়া বলেন, আমি সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি। পরে আশপাশের লোকজনকে অজ্ঞাত ব্যক্তির বিষয়টি জিজ্ঞাসাবাদ করি। এলাকার কেউ তাকে চিনে না বলে জানায়। তখন নাগরপুর থানা পুলিশকে বিষয়টা জানাই।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে আমি ও আমার ফোর্স নিয়ে ঘটনাস্থলে চলে আসি। এলাকার লোকজনের সাথে কথা বলে জানতে পারি, তাকে কেউ চিনে না। তাই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্বার করে ময়না তদন্তের জন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। পাশের থানা গুলোতে কোন নিখোঁজ ডাইরী হয়েছে কি না সে বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। যদি নিখোঁজ ডাইরী হয়ে থাকে আমরা তদন্ত করে মূল ঘটনা বের করার চেষ্টা করবো।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram