ঢাকা
logo
প্রকাশিত : August 21, 2025

সোনাগাজীর নিখোঁজ স্বেচ্ছাসেবক দল নেতা হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: তিন দিন নিখোঁজ থাকার পর ফেনীর সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহারিয়ার ইসলাম তুষার (২৭) কে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে ফেনী শহরের নাসির মেমোরিয়াল কলেজের যাত্রী ছাউনির ভেতর থেকে তাকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশের কাছে তুষার জানিয়েছেন, অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হাত-পা বেঁধে আটকে রাখে এবং বারবার শারীরিক নির্যাতন করে। এ সময় তার বুকে হাতুড়ি দিয়ে আঘাত করা হয় এবং গত তিন দিন তাকে কোনো খাবার দেওয়া হয়নি। বর্তমানে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য ফেনী শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাস বলেন, পুলিশ ৯৯৯-এ ফোন পেয়ে নাসির মেমোরিয়াল কলেজের যাত্রী ছাউনিতে হাত-পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে। পরে পরিবারের সদস্যদের ডেকে তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এর আগে, সোমবার (১৮ আগস্ট) রাতে নিখোঁজ হওয়ার পর তার বড় ভাই ফয়জুল ইসলাম সোনাগাজী মডেল থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। ঘটনার পর এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram