ঢাকা
logo
প্রকাশিত : August 20, 2025

মিরসরাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‍্যালি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মিরসরাইয়ে র‍্যালিবের করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসদরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়।

র‍্যালিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মিরসরাই উপজেলা শাখার সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরীর নেতৃত্বে অংশ নেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলমগীর, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মো. মহি উদ্দিন, সাবেক সদস্য সচিব মো. জাহিদ হোসাইন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শাহীনুল ইসলাম স্বপন, মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামাল হোসেন, আরিফ মাঈন উদ্দিন, মিরসরাই পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ হোসেন তুহিন, সদস্য সচিব শহীদুল ইসলাম, বারইয়ারহারহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহীদুল ইসলাম, সদস্য সচিব নুর নবী, উপজেলা কৃষক দলের আহবায়ক আশরাফ উদ্দিন, সদস্য সচিব দাউদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram