

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমানের নেতৃত্বে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ৪টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট উত্তর পাশে রেললাইন এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে কেরানীহাট গোল চত্বরে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুল্লাহ আল মিজান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সিরাজ, সোনাকানিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর ও সদস্য সচিব খোরশেদ আলম, ছদাহা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোকতার হোসেন ও সদস্য সচিব মো. জিসান, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মহিউদ্দিন, যুগ্ম আহ্বায়ক এরশাদ, এওচিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. হাকিম, চরতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাহেদ ও সদস্য সচিব সাহাব উদ্দিন, ঢেমশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজিম উদ্দিন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিনহাজ চৌধুরী, নলুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাঈদ হোসেন ও সদস্য সচিব মো. আলীসহ আরও অনেকে।
বক্তারা বলেন, দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রামে স্বেচ্ছাসেবক দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সামনে আরও শক্তিশালী ও সংগঠিত হয়ে এই আন্দোলনে ভূমিকা রাখতে নিজেদের প্রস্তুত থাকার আহ্বান জানান তারা।
