ঢাকা
logo
প্রকাশিত : August 19, 2025

তাহিরপুরে দু'পক্ষের সংঘর্ষে শিশু, নারীসহ ২০ জন আহত

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকায় দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লাকমা গ্রামের সড়কে ঘটনাটি ঘটে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে হাবিবুর রহমান ও রাশিদ মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে হাবিবুর তার ১৫-২০ সহযোগীদের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাশিদ মিয়ার উপর হামলা চালিয়ে রাশিদ মিয়া (৭০) কে পিটিয়ে একটি পা ভেঙে দেয়। খবর পেয়ে রাশিদ মিয়ার লোকজন আসলে তাদেরকেও ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে পিটিয়ে লোকমান মিয়া (৩৫), দুলাল মিয়া (৩২), শিশু আরিফুল ইসলাম (৫), হেকমত আলী (৩৯), বাছির মিয়া (৫৩) কে মাথা পায়ে ও শরীরে গুরুত্বর আহত করে। এরপর রাশিদ মিয়ার লোকজন পাল্টা হামলা চালিয়ে হাবিবুর রহমানের পক্ষের জায়েদা (৩০), জামির আলী (২৮) ও কালা মিয়া (৩৫) কে আহত করে। খবর পেয়ে ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ মোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে। এই বিষয় লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram