ঢাকা
logo
প্রকাশিত : August 19, 2025

মুক্তিপণের টাকা না পাওয়ায় তামিমকে হত‍্যা, ৩ দিন পর নালা থেকে মরদেহ উদ্ধার

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে উপজেলার রায়পুর ইউনিয়নের বড় গোপালদি গ্রামে ঘটে গেল হৃদয়বিদারক ঘটনা। ১৫ আগস্ট ২০২৫, বিকেল ৫টা থেকে নিখোঁজ হয় প্রবাসী শামীম তালুকদারের ছেলে তামিম তালুকদার। মধুখালী থানা পুলিশের একটি চৌকস দল তথ্য-প্রযুক্তির সহায়তায় স্বল্প সময়ের মধ্যে অপহরণকারী তুহিনকে গ্রেফতার করতে সক্ষম হলেও, দুঃখজনকভাবে তামিমকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। অপহরণের পরেই তামিমকে হত্যা করা হয়। পরে উদ্ধার হয় শিশুটির মরদেহ।

পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য, তামিমকে হত্যা করেছে তাদেরই বাড়ির কাজের লোক তুহিন। জানা গেছে, শিশুটিকে অপহরণ করে পরিবারের কাছে ১৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। কিন্তু মুক্তিপণের টাকা না পেয়ে তামিমকে শ্বাসরোধ করে হত্যা করে নালায় ফেলে দেয় ঘাতক।

তুহিনের জবানবন্দির ভিত্তিতে ১৮ আগস্ট মধুখালী থানা পুলিশ উপজেলার কোড়কদি ইউনিয়নের গদার বটতলা (বাশঁপুর) এলাকার একটি নালা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তামিমের পরিবারসহ পুরো এলাকায়। শিশুটির হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা।

তুহিন কৃষি শ্রমিকের বেশে ছিল অপহরণকারী। কৃষি শ্রমিক হিসেবেই প্রবেশ করেছিল তামীমদের বাড়ীতে।

এ বিষয়ে মধুখালী থানা দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক মোঃ রুস্তম আলী জানান, তুহিন শেখ (৩২) মাগুরা জেলার মহাম্মাদপুর উপজেলার চুড়ারগাতী গ্রামের খাদেম শেখের ছেলে। মঙ্গলবার (১৯ আগস্ট) ১৬৪ ধারায় বিস্তারিত তথ‍্য যাছাই বাছাই ও অধিকতর তথ‍্য সংগ্রহের জন্য আদালতে প্রেরণ করা হয়ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram