ঢাকা
logo
প্রকাশিত : August 18, 2025

মানিকগঞ্জে গৃহকর্তাকে হত্যা করে ৪ গরু লুট, ব্যাটারি ফ্যাক্টরির ২ গার্ড আটক

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তালেবপুর গ্রামে একদল ডাকাত গৃহকর্তাকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে চারটি গরু লুট করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। নিহত গৃহকর্তা হাজী মহর উদ্দিন (৭০) তালেবপুর ইউনিয়নের ইসলামনগর গ্রামের মৃত হাজী সফিজউদ্দিনের ছেলে।

সিংগাইর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত আড়াইটার দিকে মাঝারি আকারের একটি ট্রাকযোগে ১০ থেকে ১২ জনের একদল ডাকাত মহর উদ্দিনের বাড়িতে হানা দেয়। গোয়ালঘর থেকে গরু লুট করার সময় তাদের বাধা দেন মহর উদ্দিন। এ সময় ডাকাত সদস্যরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এরপর ট্রাকযোগে চারটি গরু লুট করে নিয়ে যায় ডাকাত সদস্যরা।

গুরুতর আহত মহর উদ্দিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সকাল ১০টার দিকে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

স্থানীয়রা অভিযোগ করেন, ঘন্টাব্যাপী এসব ঘটনায় তাকে মারধর করে গরুগুলো যখন লুট করা হয়, তখন ফ্যাক্টরিতে শ্রমিকরা কাজ করেছিল। সিকিউরিটি গার্ডদের বলা হয়েছিল সাহায্য করতে এবং থানাকে ফোন দিতে। কিন্তু তারা গেট বন্ধ করে রাখে। এতে করে মনে হচ্ছে এ ঘটনায় ওদের সংশ্লিষ্টতা থাকতে পারে।

তবে ঐ ফ্যাক্টরির আমিনুর নামে আরেক সিকিউরিটি বলেন, রাতে গেট খুলতে কর্তৃপক্ষের নিষেধ ছিল বলেই আমরা বন্ধ করে বসে ছিলাম।

এদিকে এ ঘটনায় ওই ব্যাটারি ফ্যাক্টরির সুপারভাইজার সোহেল রানা ও সিকিউরিটি গার্ড আমির হামজাকে আটক করেছে থানা পুলিশ। সেই সঙ্গে ফ্যাক্টরির সিসি ক্যামেরাও জব্দ করা হয়েছে।

মানিকগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) ফাহিম আসজাদ বলেন, নিহতের ময়নাতদন্ত করা হবে। ওই ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram