ঢাকা
logo
প্রকাশিত : August 18, 2025

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক নববধূর রহস্যজনক আত্মহত্যা

মো. আনোয়ার হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কৃষ্ণনগর ইউপির সিতারামপুর গ্রামের সুমাইয়া আক্তার (১৮) নামে কিশোরী নববধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সোমবার ১৮ (আগষ্ট) সকাল ১১ টায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পরে স্বজনরা তাকে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহত সুমাইয়া উপজেলার সীতারামপুর গ্রামের সাদেক মিয়ার মেয়ে। সাদেক মিয়া কৃষি কাজ করেন। পাঁচ সন্তানের মধ্যে সুমাইয়া সর্ব কনিষ্ঠ।

স্হানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সুমাইয়াকে পার্শ্ববর্তী গোসাইপুড় গ্রামের সৌদি প্রবাসী এক যুবকের সাথে ফোনে বিয়ে দেওয়া হয়।বিয়ের পর থেকে সুমাইয়া স্বামীর প্রসংসা করতো। মৃত্যুর কিছুক্ষণ আগেও সুমাইয়া তার পিতার সাথে হেসে খেলে কথা বলছিলেন। সেই পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ঘরে তাঁর কোন সারা শব্দ না পেয়ে একসময় বন্ধ ঘর ভেঙ্গে পরিবারের লোকজন সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্তায় তাকে দেখতে পায়।

এ বিষয়ে নবীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম সাংবাদিকদের এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদরে হাসপাতালে পাঠিয়েছি। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের তদন্ত চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram