ঢাকা
logo
প্রকাশিত : August 18, 2025

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদুকের অভিযান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগীদের চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও নানা অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান পরিচালনা করে দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল।

এতে নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক ইসলামাইল হোসেন। এ সময় তার সাথে ছিলেন, সহকারী পরিচালক তানভির রহমান সিদ্দিক ও উপ-সহকারী পরিচালক মাহাবুবুর রহমান।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক ইসলামাইল হোসেন বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে রোগীদের খাবার সরবরাহ ও এ্যাম্বুলেন্স সেবাই ভাড়া আদায়ে অনিয়ম লক্ষ্য করা গেছে। তাছাড়া ডাক্তার সংকটের কারণে রোগীরা কিছুটা সমস্যায় পড়ছেন। সকল তথ্য কর্তৃপক্ষের কাছে প্রেরণের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram