ঢাকা
logo
প্রকাশিত : August 18, 2025

মধুখালীতে মিথ্যা মামলায় সাংবাদিক জুয়েল শরীফ গ্রেফতার

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে সাংবাদিক মোঃ জুয়েল শরীফ (৪৪) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার ও স্থানীয় শুকতারা টিভি ২৪-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

জানা গেছে, গত ১৬ আগস্ট ২০২৫ শনিবার সন্ধ্যায় মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম নুরুজ্জামান।

পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে দায়ের করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন-২০২৪ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। মামলা নং -০৪,পরবর্তীতে ১৭ আগস্ট রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনা চলছে। সাংবাদিক মহল ও স্থানীয়রা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ কেউ দাবি করছেন, একজন কর্মরত সাংবাদিককে এভাবে আটক করা সংবাদিক পেশা স্বাধীনতার জন্য হুমকি হতে পারে। তবে পুলিশ জানিয়েছে, মামলার আইনানুগ প্রক্রিয়ায়ই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram