ঢাকা
logo
প্রকাশিত : August 18, 2025

কুলিয়ারচরে মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত

মোহাম্মদ আরীফুল ইসলাম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: সোমবার (১৮ আগষ্ট) দুপুরে ছয়সূতী ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদক বিরোধী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

"মাদককে না বলি, সুস্থ সুন্দর সমাজ গড়ি" এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মাদক বিরোধী সেমিনারে ছয়সূতী ইউপি চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস.এম. মাজহারুল ইসলাম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জোহরা, কিশোরগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ এনায়েত হোসেন প্রমুখ।

এ ছাড়া স্থানীয় ইউনিয়ন পরিষদের বিভিন্ন স্থান থেকে আগত শিক্ষক, শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা মাদক প্রতিরোধে নানা দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সে সাথে উঠতি বয়সি ছেলে-মেয়েদের মাদক থেকে দূরে থাকার পরামর্শ প্রদান করেন।

পরে উছমানপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদক বিরোধী আর একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram