ঢাকা
logo
প্রকাশিত : August 18, 2025

বাগেরহাটে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি: “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে র‍্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তসহ নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকালে বাগেরহাট সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও কবুতর উড়িয়ে এই মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।

জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মুস্তাফিজুর রহমান রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত প্রমুখ।

জেলা মৎস্য অফিসের আয়োজনে এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্থান থেকে আসা মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram