ঢাকা
logo
প্রকাশিত : August 18, 2025

দাউদকান্দিতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও'র মতবিনিময়

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: দাউদকান্দিতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মতবিনিময় সভা করেছেন।

সোমবার (১৮ আগষ্ট) দুপুরে উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তার এক বক্তব্যে তার কাজে সাংবাদিকদের কাছে পূর্ণ সমর্থন প্রত্যাশা করেন। তিনি আরও বলেন, সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে বলিষ্ঠ ভূমিকা রাখেন। এছাড়াও তিনি সাংবাদিকদের সর্বদা ঐক্যবদ্ধ থেকে কাজ করার পরামর্শ দেন।

এ মতবিনিময় সভায় স্থানীয় ইলেকট্রিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা নতুন কর্মস্থলে নির্বাহী কর্মকর্তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং তাকে তথ্য দিয়ে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।

মতবিনিময়ে দাউদকান্দি উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট্র মিডিয়ার গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram