ঢাকা
logo
প্রকাশিত : August 18, 2025

গোপালগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: দেশীয় প্রজাতির মৎস্য সম্পদের সংরক্ষণ, উন্নয়ন ও সমৃদ্ধি ত্বরান্তিত করার প্রত্যয়ে “অভায়শ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি”-এই প্রতিপাদ্য নিয়ে গোপালগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। আগামী ২৪ আগষ্ট পর্যন্ত দেশের অন্যান্য জেলার মতো নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে জেলায় জাতীয় এ মৎস্য সপ্তাহের নানা কর্মসূচি চলবে।

জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হচ্ছে। এ উপলক্ষে সোমবার সকালে সদর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

এ সময় জেলা মৎস্য কর্মকর্তা বীজন কুমার নন্দী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল কাদের সরদার, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সারোয়ার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসান, সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী, খামার ব্যবস্থাপক তানজিলা আক্তার নিপা উপস্থিত ছিলেন।

পরে সেখান থেকে একটি সড়ক র‍্যালি বের করা হয়। ব্যানার, ফেস্টুনসহ র‍্যালিটি মৎস্য দপ্তরে গিয়ে শেষ হয়। পরে গোপালগঞ্জ মৎস্য ও প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। আলোচনা সভা শেষে তিনজন সফল মৎস্য চাষীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এসব অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, মৎস্য চাষী, মৎস্যজীবী ও মৎস্য সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram