

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে সোমবার (১৮ আগস্ট) ফকিরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানটি শুরু হয় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণের মাধ্যমে। পরে মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে উপজেলার পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। সভা শেষে ক্লাস্টার চিংড়ি চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাখাওয়াত হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খানমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
