ঢাকা
logo
প্রকাশিত : August 17, 2025

কাপাসিয়ায় পরিবহন মালিক-শ্রমিকদের মানববন্ধন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় 'পথের সাথী পরিবহন' মালিকদের টাকা আত্মত্মসাৎ, নৈরাজ্য সৃষ্টি ও শ্রমিক নির্যাতনের অভিযোগে আবদুস সামাদ নামে এক পরিবহন নেতার বিরুদ্ধে রোববার মানববন্ধন করেছে ওই পরিবহনের মালিক ও শ্রমিকরা।

কাপাসিয়া বাসস্ট্যান্ড এলাকায় তাজউদ্দীন আহমদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা তাদের পাওনা টাকা আদায় ও ক্ষতিপূরণের জন্য দ্রুত তার গ্রেফতার ও বিচার দাবি করেন।

পথের সাথী পরিবহনের পরিচালক মোঃ শামসুল হক জানান, গাজীপুর সদর থেকে কাপাসিয়ার ঢোক বাজার পর্যন্ত যাত্রী পরিবহনের জন্য ২০১১ সালে তারা 'পথের সাথী পরিবহনের' আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন। এই পরিবহনটি চালুর পর থেকেই তাদের একজন কাউন্টার সুপারভাইজার আবদুস সামাদ তাদেরকে নানাভাবে হয়রানি করে আসছিল। বিশেষ করে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক বাস মালিকদের বাস চলাচলে নানা জটিলতা তৈরি করতেন। পরবর্তী সময়ে স্থানীয় আওয়ামীলীগের প্রভাবশালী মহলের সাথে আঁতাত করে পরিবহনটি তিন বছরের জন্য ভাড়া নেন তিনি। পরে ওই বাসগুলো দিয়ে নিজেই ব্যবস্থাপনা পরিচালক হয়ে 'পথের সাথী রাজদূত' নামে একটি পরিবহন চালু করেন। ফ্যাসিস্ট আওয়ামী দোসরদের প্রভাব খাটিয়ে তিনি অধিকাংশ মালিক ও শ্রমিকদের পাওনা টাকা নিয়মিত পরিশোধ না করে তিনি পাঁচটি বাসের মালিক হয়ে যান। ফলে তার কাছে মালিকদের মোট ৪৫ লাখ টাকা পাওনা রয়েছে। দীর্ঘদিন ধরে পাওনা টাকা আদায়ে উকিল নোটিশ পাঠানোসহ নানা পদক্ষেপ নিয়েও কোন সুফল পাচ্ছেন না তারা। তাই তারা অবিলম্বে আবদুস সামাদকে গ্রেফতার করে দ্রুত বিচার দাবি করেন।

এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য দেন পরিবহন মালিক মোঃ কবির হোসেন, মোঃ জজমিয়া, মোঃ সোলায়মান, শ্রমিক নেতা মোঃ নান্টু মিয়া, মোঃ ফরিদ মিয়া ও মোঃ সোহেল মিয়া প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram