ঢাকা
logo
প্রকাশিত : August 17, 2025

রাজবাড়ীতে অচল খাল সচল ও জলাবদ্ধতা নিরসনে কৃষকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রতিনিধি: রবিবার (১৭ আগস্ট) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের খলিলপুর কুমার নদী থেকে খলিশা রামকান্তপুর সংযোগ খালের পশ্চিম মুখ সচল করার দাবিতে ওই এলাকার শতাধিক কৃষকের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্বারকলিপি প্রদান করা হয়।

এর আগে, কৃষকদের বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষক সমিতির সভাপতি আলাউদ্দিন তালুকদার।

সমাবেশে বক্তব্য রাখেন কৃষক সমিতির কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট মানিক মজুমদার, আব্দুস সামাদ মিঞা ও ফরিদপুর সদর উপজেলার কৃষক সমিতির সম্পাদক নূর আব্দুল্লাহ সাইদ।

বক্তারা অভিযোগ করেন, সুলতানপুর ইউনিয়নের খলিশা রামকান্তপুর এলাকার প্রায় ১০০ একর কৃষিজমি সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় ডুবে যাচ্ছে।

খলিলপুর কুমার নদী থেকে খলিশা রামকান্তপুর সংযোগ খালের পশ্চিম মুখ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি পুকুর কেটে বন্ধ করে দেওয়ায় পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। ফলে কৃষকরা জমিতে ধান রোপণ করতে পারছেন না। যারা ইতোমধ্যে রোপণ করেছেন, তাদের ধান তলিয়ে নষ্ট হয়ে গেছে। তারা বলেন, প্রতিবছর একই সমস্যায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এখনই স্থায়ী সমাধান না হলে শুধু এ মৌসুম নয়, সামনের রবি মৌসুমের ফসলও মারাত্মক হুমকির মুখে পড়বে। কৃষিজীবী পরিবার রক্ষায় অচল খাল সচল করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানান বক্তারা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram