ঢাকা
logo
প্রকাশিত : August 15, 2025

তরুণরাই গড়বে সোনার বাংলাদেশ: মাওলানা মশিউর রহমান

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট সদর ইউনিয়নের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে এক যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকাল ৩টায় ফকিরহাট কারামতিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এ সম্মেলন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি ডা. মোহাম্মাদ সোলায়মান হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, খুলনা অঞ্চল টিম সদস্য ও জামায়াতে ইসলামী বাগেরহাটের সাবেক জেলা আমির অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা যুব বিভাগের সভাপতি, শূরা ও কর্মপরিষদ সদস্য শেখ মনজুরুল হক (রাহাদ)। এছাড়া বক্তব্য দেন ফকিরহাট থানা আমির এ.বি.এম. তৈয়াবুর রহমান, সেক্রেটারি শেখ আবুল আলা মাসুম, সদর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি শেখ সুমন হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন সহ-সেক্রেটারি হাফেজ আব্দুস সামাদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মশিউর রহমান খান বলেন, “যুব সমাজ দেবে আগামীর নেতৃত্ব, তরুণরাই গড়বে সোনার বাংলাদেশ। ৫ আগস্ট তরুণ সমাজ ও ছাত্ররা তা প্রমাণ করেছে।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram