ঢাকা
logo
প্রকাশিত : August 15, 2025

যশোরের চৌগাছার আধুনিক লাইট টাওয়ারের উদ্বোধন

চৌগাছা (যশোর) প্রতিনিধি: ‎যশোরের চৌগাছার প্রাণকেন্দ্র নতুন গোল চত্বরে আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে আজ শুক্রবার দুপুরে আধুনিক লাইট টাওয়ারটি উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি শেলী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আযহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম, উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) তাসমিন জাহান, থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা সদস্য মোঃ জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এম এম এ সালাম, সম্পাদক মাসুদুল হাসান, উপজেলা জামায়াতের আমির মাও: গোলাম মোর্শেদ, সেক্রেটারি সহকারী অধ্যাপক মাও:মোঃ নুরুজ্জামান, সহকারী সেক্রেটারি ও সাবেক পৌর প্যানেল মেয়র মোঃ কামাল আহাম্মদ, সহকারী সেক্রেটারি ও সিনিয়র সাংবাদিক রহিদুল ইসলাম খানসহ স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

এ সময় প্রধান অতিথি বলেন, আধুনিক এই লাইট টাওয়ার শুধু আলোকসজ্জাই নয়, এটি হবে চৌগাছার উন্নয়নের প্রতীক। রাতের আঁধারে এটি ব্যবসা-বাণিজ্যের গতি বাড়াবে, বাড়াবে জন নিরাপত্তা, আর শহরকে উপহার দেবে অপরূপ নান্দনিক সৌন্দর্য। আজকের এই মুহূর্ত চৌগাছার উন্নয়নের ইতিহাসে এটি স্মরণীয় অধ্যায় হয়ে ইতিহাস হয়ে থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram