ঢাকা
logo
প্রকাশিত : August 15, 2025

সাটুরিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ইজিবাইক চালকের

মাহমুদুল হাসান, সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ব্যাটারি চালিত ইজিবাইক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম (৪৫) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর সিএনজি চালক।

শুক্রবার সকাল ১১টা ২০ মিনিটের দিকে উপজেলার দরগ্রাম-সাটুরিয়া সড়কের দরগ্রামের চেয়ারম্যান বাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম উপজেলার গোপালপুর দক্ষিণপাড়ার আজান মিয়ার ছেলে।

পরিবারের সদস্যরা জানান, রফিকুল দীর্ঘদিন ধরে পেশাগতভাবে ইজিবাইক চালাতেন এবং প্রতিদিনের মতোই সকালে ইজিবাইক নিয়ে বের হয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি এবং একটি ব্যাটারি চালিত ইজিবাইক মোড়ে এসে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ব্যাটারি চালিত ইজিবাইক সামনের দিকে দুমড়েমুচড়ে যায় এবং চালক ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় সিএনজি চালক বারেক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

এ বিষয়ে সাটুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram