ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:৫৪
logo
প্রকাশিত : আগস্ট ১৪, ২০২৫

ঈদগড়ে শিশু অপহরণ, মুক্তিপণ দাবি করে স্বজনদের ফোন

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: ঈদগড়ে অপহৃত শিশু জুই আক্তারের মুক্তির বিনিময়ে ১০ লক্ষ টাকা দাবি করছে অপহরণকারীরা। বুধবার (১৩ আগস্ট) রাতে ঘুমন্ত অবস্থায় থাকে অপহরণ করা হয়।

শিশুটি কুমিল্লার কাঞ্চননগরের মোঃ জুয়েলের কন্যা। কিছুদিন পূর্বে সে ঈদগড়ের নয়া পাড়ায় তার ফুফির বাসায় বেড়াতে এসেছিল।

ঈদগড় ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ড সদস্য কামরুল ইসলাম কমরু জানান, অপহরণকারীরা মেয়েটিকে নিয়ে যাওয়ার সময় তার ফুফির মোবাইল ফোনও নিয়ে যায়। পরে শিশুর ফুফির স্বামী কালু ড্রাইভারকে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৈয়বুর রহমান জানান, বিষয়টি কেউ আমাকে এখনো অবগত করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram