ঢাকা
logo
প্রকাশিত : August 14, 2025

কক্সবাজারে রেকর্ড ১,৩২২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কক্সবাজার রিজিয়নের আওতাধীন ব্যাটালিয়নসমূহ কর্তৃক পরিচালিত মাদকবিরোধী অভিযানে জব্দকৃত রেকর্ড ১,৩২১ কোটি ৯০ লক্ষ ৫৯ হাজার ১১৬ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) সকালে বিজিবির রামু সেক্টরের ব্যবস্থাপনায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর প্রশিক্ষণ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ২,০০,৩৩,৯৪৯ পিস ইয়াবা, ১৪০.০৪৯ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২৫.৯৯৮ কেজি হেরোইন, ৪.৪০৫ কেজি কোকেন, ৫২.৮০০ কেজি গাঁজা, ৪ কেজি আফিম, ৬১,৪৯১ ক্যান বিয়ার, ২২,১৫৫ বোতল বিভিন্ন প্রকার মদ, ২ বোতল হুইস্কি, ১,৭৯৯.৩ লিটার বাংলা মদ, ১৬৯ বোতল ফেন্সিডিল, ১৯২ ক্যান কমান্ডো এনার্জি ড্রিংক, ৫৪০ কৌটা বার্মিজ জর্দা, ৩,৩৭,৬৪২ প্যাকেট সিগারেট এবং ৮০০ পিস ট্যাবলেট (টার্গেট) ধ্বংস করা হয়।

উল্লেখ্য, গত বছরে কক্সবাজার রিজিয়নের আওতাধীন ব্যাটালিয়নসমূহ সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২৬৯৩ জন আসামিসহ সর্বমোট ২,২১৬ কোটি টাকার মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়। তন্মমধ্যে ৮৯৫ কোটি ৩ লাখ ৭৩ হাজার টাকার মাদকসহ আটককৃত মাদক কারবারীদেরকে থানায় হস্তান্তর করা হয় এবং ১,৩২১ কোটি ৯০ লক্ষ ৫৯ হাজার ১১৬ টাকার মাদকদ্রব্য আজ আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হলো।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram