ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:২৭
logo
প্রকাশিত : আগস্ট ১২, ২০২৫

গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত একটি ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের মৌসুমী পাম্পের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরের দিকে একটি ইজিবাইক গোবিন্দগঞ্জ অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে মৌসুমী পাম্পের সামনে পৌঁছালে পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের দুই যাত্রী প্রাণ হারান। এছাড়া আহত হন আরও পাঁচজন।

নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram