

ভারতে কাশ্মীর সংক্রান্ত ২৫টি বই নিষিদ্ধ করার ঘোষণা করেছে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরের প্রশাসন। নিষিদ্ধ বইয়ের মধ্যে আছে বুকার জয়ী লেখক অরুন্ধতী রায়, সাংবিধান বিশেষজ্ঞ এজি নুরানির লেখা বই। সুগত বসু এবং আয়েশা জালালের লেখা একটি বইও এই নিষেধাজ্ঞার কোপে পড়েছে।
জম্মু ও কাশ্মীরের স্বরাষ্ট্র সচিবের জারি করা এক আদেশে বলা হয়েছে, ঐতিহাসিক বা রাজনৈতিক ভাষ্যের ছদ্মবেশে মিথ্যা আখ্যান এবং বিচ্ছিন্নতাবাদের পদ্ধতিগত প্রচার করা হয়েছে এই বইগুলিতে'। এই আবহে বইগুলি সম্পর্কে তদন্ত করে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেগুলি নিষিদ্ধ করা হয়েছে। জম্মু ও কাশ্মীর প্রশাসন এই নিষিদ্ধ বইগুলি বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছে।
নিষিদ্ধ বইগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি বই হল, ক্রিস্টোফার স্নেডেনের ইনডিপেনডেন্ট কাশ্মীর, ডেভিড দেবদাসের ইন সার্চ অফ ফিউচার, ভিক্টোরিয়া স্কোফিল্ডের কাশ্মীর ইন কনফ্লিক্ট, এজি নুরানির দ্য কাশ্মীর ডিসপিউট, অনুরাধা ভাসিনের অ্যা ডিসম্যান্টেলড স্টেট, স্টিফেন পকোহেনের কনফ্রন্টিং টেররিজম, অরুধতী রায়ের আজাদি, সুগত বোস এবং আয়েশা জালালের কাশ্মীর অ্যান্ড ফিউচার অফ সাউথ এশিয়া, সুমন্ত্র বসুর লেখা কনটেস্টেড ল্যান্ড এবং কাশ্মীর।
সরকারি নির্দেশে বলা হয়েছে, নিষিদ্ধ হওয়া এই ২৫টি বই বিচ্ছিন্নতাবাদকে উস্কে দিচ্ছে এবং ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে বিপন্ন করছে। এর জেরে ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩-এর ১৫২, ১৯৬ এবং ১৯৭ ধারার বিধানগুলি লঙ্ঘন করেছে এই বইগুলি। সংবাদ সংস্থা সুত্রের খবর, সীমা কাজীর বিটুইন ডেমোক্রেসি অ্যান্ড নেশন: জেন্ডার অ্যান্ড মিলিটারাইজেশন ইন কাশ্মীরে, এসার বাতুলের ডু ইউ রিমেম্বার কুনান পোশপোরা? এবং আথের জিয়ার রেজিস্টিং ডিসঅ্যাপিয়ারেন্স: মিলিটারি অকুপেশন অ্যান্ড উইমেন'স অ্যাক্টিভিজম ইন কাশ্মীরও নিষিদ্ধ করা হয়েছে।নির্বাচিত কলাম

