ঢাকা
logo
প্রকাশিত : July 28, 2025

খামেনিকে প্রকাশ্যে হত্যার হুমকি ইসরায়েলের

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ প্রকাশ্যেই এই হুমকি দিয়েছেন বলে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে।

এ ছাড়া কাটজ ইরানে নতুন করে হামলার হুমকিও দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২৭ জুলাই) কাটজ প্রকাশ্যে খামেনিকে হত্যার হুমকি দেন। সেই সঙ্গে ইরানে নতুন করে হামলার সতর্কবার্তা দিয়েছেন।

ইসরায়েলের দক্ষিণ রামন বিমান ঘাঁটি পরিদর্শনেকালে কাটজ এসব হুমকি দিয়েছেন বলে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, আমি স্বৈরাচারী খামেনিকে স্পষ্ট বার্তা দিতে চাই যে যদি আপনি ইসরায়েলকে হুমকি দেওয়া চালিয়ে যান, তাহলে আমাদের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে।

কাটজ কড়া বার্তা দিয়ে বলেছেন, আগের চেয়ে আরও বেশি শক্তি নিয়ে হামলা হবে এবং এবার ব্যক্তিগতভাবে আপনিও লক্ষ্যবস্তু হবেন।

তবে ইসরায়েলের এসব হুমকি বার্তায় এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইরান।

এর আগে গত ১৩ জুন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে দুই দেশের মধ্যে সংঘাত টানা ১২ দিন ধরে চলে।

সংঘাতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, কমান্ডার, পরমাণু বিজ্ঞানীসহ সাত শতাধিক নিহত হয়েছেন। এ ছাড়া এই সময় ইরানের প্রধান তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram