ঢাকা
৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৪২
logo
প্রকাশিত : জুন ৮, ২০২৬

৪০ দেশের ভিসা ফি মওকুফ করেছে শ্রীলঙ্কা, তালিকায় নেই বাংলাদেশ

পর্যটন খাতকে চাঙা করতে ৪০ দেশের নাগরিকদের জন্য ভিসা ফি মওকুফ করেছে শ্রীলঙ্কা। তবে দক্ষিণ এশিয়ার ভারত, নেপাল ও পাকিস্তান এ সুবিধা পেলেও তালিকায় জায়গা হয়নি বাংলাদেশের।

গত ২৫ মে থেকে ৪০ দেশের নাগরিকদের জন্য ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন (ইটিএ) ইস্যুতে ভিসা ফি না নেওয়ার সিদ্ধান্ত কার্যকর করেছে শ্রীলঙ্কা সরকার। নতুন এই নীতির আওতায় বিভিন্ন দেশের পর্যটকরা এক মাসের জন্য দেশটিতে ভ্রমণ করতে পারবেন ভিসা ফি ছাড়াই।

শ্রীলঙ্কা সরকারের প্রকাশিত তালিকা অনুযায়ী, দক্ষিণ এশিয়ার ভারত, নেপাল ও পাকিস্তানের নাগরিকরা এ সুবিধা পাচ্ছেন। তবে বাংলাদেশ, আফগানিস্তান ও ভুটানের নাগরিকদের আগের মতোই ভিসা ফি পরিশোধ করতে হবে।

সরকারি ঘোষণায় আরও বলা হয়েছে, দ্বিপক্ষীয় চুক্তির কারণে মালদ্বীপের নাগরিকদের জন্য আগে থেকেই ভিসা ফি প্রযোজ্য নয়।

শ্রীলঙ্কার ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, সর্বোচ্চ ৩০ দিন অবস্থানের অনুমতি পাওয়া মাল্টিপল এন্ট্রি ভিসার ক্ষেত্রে সার্কভুক্ত দেশগুলোর নাগরিকদের জন্য ফি ২০ মার্কিন ডলার এবং অন্যান্য দেশের নাগরিকদের জন্য ৫০ ডলার নির্ধারিত রয়েছে।

ভিসা ফি মওকুফ সুবিধা পাওয়া দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, জাপান, মালয়েশিয়া, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ মোট ৪০টি দেশ।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব দেশের কূটনৈতিক, সরকারি কর্মকর্তা, চাকরি কিংবা সাধারণ পাসপোর্টধারী—সবার ক্ষেত্রেই ভিসা ফি মওকুফ প্রযোজ্য হবে। তবে ৩০ দিনের বেশি সময় অবস্থান করতে চাইলে ভিসার মেয়াদ বাড়ানোর জন্য নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কা ২০২৪ সালের সেপ্টেম্বরে পরীক্ষামূলকভাবে এই কর্মসূচি চালু করে। তখন চীন, ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও জাপানের নাগরিকরা এ সুবিধা পেতে শুরু করেন। পরবর্তীতে এর পরিধি বাড়িয়ে ৪০ দেশে সম্প্রসারণ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram