ঢাকা
১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:৫৭
logo
প্রকাশিত : আগস্ট ১০, ২০২৫

ভিসা নিয়ে ভারতের সুখবর, আশায় বুক বাঁধছেন ভারতের ব্যবসায়ীরা

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করেছে ভারত। এবার বাংলাদেশি নাগরিকদের জন্য মেডিকেল ভিসা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১০ আগস্ট) থেকে কার্যকর হবে এ সিদ্ধান্ত। এ খবর জানার পর ব্যবসা-বাণিজ্য পুনরুজ্জীবনের আশায় নতুন করে বুক বাঁধছেন ভারতের ব্যবসায়ীরা।

জানা গেছে, পর্যটন, চিকিৎসা ও ব্যবসায়িক কাজে প্রতিবছর প্রায় ৩৬ লাখ বাংলাদেশি ভারত ভ্রমণ করতেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর ভিসানীতির জটিলতায় এক বছরের বেশি সময় ধরে বাংলাদেশি পর্যটক ও চিকিৎসাপ্রার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায়। এতে ভারতীয় ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েন। অনেকে জীবিকার উৎস হারিয়ে পেশা পরিবর্তন করতেও বাধ্য হন।

এ ছাড়া ভারতের কলকাতার প্রাণকেন্দ্র নিউমার্কেট, রাজধানী দিল্লি, দক্ষিণ ভারতের চেন্নাই, হায়দরাবাদ ও বেঙ্গালুরু শহরের বড় বড় হাসপাতালগুলোতেও বাংলাদেশনির্ভর ব্যবসা ও অর্থনীতি ভঙ্গুর হয়ে পড়ে। একই সঙ্গে ক্ষতির মুখে পড়ে দেশটির হাসপাতাল, হোটেল, পরিবহন ও খুচরা ব্যবসা খাত।

ভিসানীতি সহজ করার ফলে আবারও বহু সংখ্যক বাংলাদেশি ভারতে আসতে পারবেন বলে খুশি কলকাতা, মুম্বাই, চেন্নাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু ও দিল্লির ব্যবসায়ীরা। তারা আশা করছেন, বাংলাদেশিদের আগমন শুরু হলে আগের সংকট অচিরেই কাটিয়ে ওঠা যাবে।

একই আশায় বুক বেঁধেছেন হাসপাতাল কর্তৃপক্ষ, হোটেল ব্যবসায়ী, মুদ্রা বিনিময়কারী, পরিবহন ব্যবসায়ী, পোশাক ও খাদ্যসামগ্রীর ব্যবসায়ীরাও। তারা সবাই চান ধর্ম, রাজনীতি ও হানাহানি বাদ দিয়ে সবকিছুর ঊর্ধ্বে উঠে দুই দেশের মৈত্রী সম্পর্ক অটুট থাকুক এবং একে অপরের পরিপূরক হয়ে উঠুক।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram