ঢাকা
১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:২৭
logo
প্রকাশিত : জুলাই ৫, ২০২৬

ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়ে আবেগঘন বার্তা মেসির

বিশ্বকাপের ব্যস্ত সূচির মাঝেও মানবিক দায়িত্ব ভুলে যাননি আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলার মানুষের প্রতি গভীর সমবেদনা ও সমর্থন জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। একই সঙ্গে নিখোঁজ স্বজনদের খুঁজে ফেরাদের প্রতিও জানিয়েছেন বিশেষ সহমর্মিতা।

গত ২৬ জুন ভেনিজুয়েলায় অল্প সময়ের ব্যবধানে বড় দুটি ভূমিকম্প আঘাত হানে। প্রথমটির মাত্রা ছিল ৭ দশমিক ২। এর মাত্র ৪০ সেকেন্ড পর ৭ দশমিক ৫ মাত্রার আরও একটি শক্তিশালী কম্পন অনুভূত হয়। সবশেষ খবর অনুযায়ী প্রায় তিন হাজার মানুষ এই ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন।

বিশ্বকাপের ব্যস্ততার মাঝেও মানবিক বার্তা দিতে ভোলেননি আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। তিনি বলেন, ভেনিজুয়েলার সব মানুষের প্রতি আমি অনেক ভালোবাসা পাঠাতে চাই। আমরা জানি তারা এখন কত ভয়াবহ দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে। আমি চাই, আমরা সবাই চাই, তাদের প্রতি আমাদের সর্বোচ্চ সমর্থন জানাতে।

নিখোঁজ স্বজনদের খোঁজে অনিশ্চয়তায় থাকা মানুষদের কথাও আলাদাভাবে তুলে ধরেন এই আর্জেন্টাইন মহাতারকা। তিনি আরও বলেন, যারা অনেক কষ্টে আছে, যারা তাদের প্রিয়জনদের খুঁজে পাচ্ছে না এবং নিজেদের জীবনে কী ঘটবে তা নিয়ে ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে আছে, তাদের সবার প্রতি আমি সমর্থন জানাতে চাই। সবশেষে ভেনিজুয়েলার মানুষের জন্য শক্ত থাকার আহ্বান জানিয়ে মেসি বলেন, এখান থেকে ভেনিজুয়েলার সব মানুষের জন্য অনেক শক্তি ও ভালোবাসা রইল।

শুধু মেসিই নন, তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোও এগিয়ে এসেছেন ভেনিজুয়েলার এক শিশুর পাশে। ভয়াবহ ভূমিকম্পে সবকিছু হারানো সেই শিশুকে নিজের একটি ম্যাচ মাঠে বসে দেখার আমন্ত্রণ জানিয়েছেন রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমি চাই তুমি আমার একটি ম্যাচ দেখতে আসো! বিশ্ব ফুটবলের দুই মহাতারকার এমন মানবিক উদ্যোগ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ প্রশংসিত হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram