ঢাকা
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:২৬
logo
প্রকাশিত : জুন ১০, ২০২৬

রিয়াল-বার্সা দ্বন্দ্বে আর্জেন্টাইন তারকার দাম উঠল ১৫০ মিলিয়ন, অ্যাতলেতিকোর না

স্প্যানিশ ফুটবলের দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা এবার দলবদলের বাজারে মুখোমুখি সংঘাতে। অ্যাতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে চেয়েছিল বার্সেলোনা।

এবার তার জন্যই ১৫০ মিলিয়ন ইউরোর এক বিশাল প্রস্তাব দিয়ে সরাসরি প্রত্যাখ্যাত হয়েছে রিয়াল মাদ্রিদ। আর এই ঘটনাকে কেন্দ্র করে লা লিগার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের মধ্যকার সম্পর্ক এখন তলানিতে গিয়ে ঠেকেছে।

রবিবার ২০৩০ সাল পর্যন্ত পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ার পর রিয়াল মাদ্রিদ বস ফ্লোরেন্তিনো পেরেজ ঘোষণা দিয়েছিলেন, চলতি সপ্তাহেই বড় কোনো খেলোয়াড়ের জন্য বড় অঙ্কের প্রস্তাব নিয়ে মাঠে নামবেন তিনি। মঙ্গলবার বোর্ডের জরুরি সভা শেষে ‘লস ব্লাঙ্কোস’রা নিশ্চিত করে, আর্জেন্টাইন তারকা আলভারেজের জন্যই সেই ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাবটি পাঠানো হয়েছিল।

তবে অ্যাতলেতিকো মাদ্রিদ সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে, রিলিজ ক্লজের পুরো অর্থ ছাড়া আলভারেজকে ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। ২০৩০ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ এই ফরোয়ার্ডের রিলিজ ক্লজ ধরা হয়েছে ৫০০ মিলিয়ন ইউরো।

শুধু রিয়াল মাদ্রিদই নয়, আলভারেজকে দলে ভেড়াতে বার্সেলোনা, আর্সেনাল এবং পিএসজির মতো জায়ান্টরাও মুখিয়ে আছে। ইএসপিএন-এর খবর অনুযায়ী, রবার্ট লেভানডভস্কির বিকল্প হিসেবে আলভারেজকে পেতে ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল বার্সা।

তবে বার্সেলোনার সেই চেষ্টা মোটেও ভালোভাবে নেয়নি অ্যাতলেতিকো। সামাজিক যোগাযোগ মাধ্যমে কাতালান ক্লাবটিকে ‘ভুয়া খবর এবং ক্রমাগত অসম্মান করার’ দায়ে রীতিমতো ধুয়ে দিয়েছিল তারা।

রিয়াল মাদ্রিদের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রেও অ্যাতলেতিকোর সুর ছিল একই রকম ঝাঁজালো। মাদ্রিদের প্রস্তাবের জবাবে সামাজিক মাধ্যমে তারা লেখে, ‘আপনারা সম্ভবত ভদ্রতাকে কৃতজ্ঞতা ভেবে ভুল করেছেন। কোনো দ্বিধা না রেখেই বলছি, আমরা আপনাদের ধন্যবাদ দিচ্ছি না।

হুলিয়ানের জন্য কোনো প্রস্তাব খতিয়ে দেখার প্রশ্নই আসে না। আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হবে কেন, আপনারা তো আমাদের বার্সার চেয়েও বেশি হাসান!’

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram