ঢাকা
২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৪৯
logo
প্রকাশিত : মে ২০, ২০২৬

রোনালদোসহ ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা পর্তুগালের

২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পর্তুগাল। ঘোষিত এই দলে প্রত্যাশিতভাবেই জায়গা করে নিয়েছেন বিশ্বখ্যাত তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।

মঙ্গলবার (১৯ মে) ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছেন পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ। আছেন চার গোলরক্ষক দিয়োগো কস্তা, জোসে সা, রুই সিলভা, রিকার্দো ভেলহো। যাঁদের মধ্যে ভেলহো যাচ্ছেন ট্রাভেলিং রিজার্ভ হিসেবে। যদি কেউ চোটে পড়েন, তখনই মূল দলে সুযোগ পাবেন তিনি।

রক্ষণ ও মাঝমাঠে আছেন ৯ জন করে ফুটবলার। আক্রমণভাগে রোনালদোসহ আছেন গনসালো রামোস, পেদ্রো নেতো, রাফায়েল লিয়াও এবং গনসালো গেদেস। ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও ফেলিক্স, রুবেন দিয়াসদের বিশ্বকাপ দলে ডাক পাওয়া এক রকম অনুমিতই ছিল।

কলম্বিয়া, উজবেকিস্তান ও ডি আর কঙ্গোর বিপক্ষে খেলবে পর্তুগাল। ১৭ জুন ডি আর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। ২৩ ও ২৮ জুন পর্তুগালের প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া। বিশ্বকাপের আগে ৬ ও ১০ জুন চিলি ও নাইজেরিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে পর্তুগিজরা।

পর্তুগালের বিশ্বকাপ দল

গোলরক্ষক: দিয়োগো কস্তা, জোসে সা, রুই সিলভা, রিকার্দো ভেলহো।

রক্ষণভাগ: দিয়োগো দালোদ, মাথিয়াস নুনেস, নেলসন সেমেদো, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস, গনসালো ইনাসিও, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস, টমাস আরাউহো

মাঝমাঠ: রুবেন নেভেস, জোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফের্নান্দেস, বের্নার্দো সিলভা, জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসিকাও, স্যামুয়েল কস্তা।

আক্রমণভাগ: পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও, গনসালো গেদেস, গনসালো রামোস, ক্রিস্টিয়ানো রোনালদো।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram