ঢাকা
১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:১০
logo
প্রকাশিত : মে ১৮, ২০২৬

মেসি-রোনালদোর গোল সংখ্যা নিয়েও বিতর্ক!

ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো এখন এগিয়ে চলেছেন ১০০০ অফিশিয়াল গোলের ঐতিহাসিক মাইলফলকের দিকে। তবে দুই মহাতারকার গোলের হিসাব নিয়েই তৈরি হয়েছে নতুন বিতর্ক!

বর্তমানে অফিশিয়াল গোলের তালিকায় ৯৭২ গোল নিয়ে এগিয়ে আছেন রোনালদো।

আর মেসির গোল সংখ্যা ৯০৯। কিন্তু দুজনেরই একটি করে গোল নিয়ে এখনো মতভেদ রয়েছে ফুটবল মহলে।মেসির বিতর্কিত গোলটি আসে মেজর লিগ সকারে ইন্টার মায়ামি ও সিনসিনাটির মধ্যকার ম্যাচে। ম্যাচের পর শুরুতে সেটিকে মেসির হ্যাটট্রিক হয়েছে বলে ধরা হলেও পরে সিদ্ধান্ত বদলায় কর্তৃপক্ষ।

রিপ্লেতে দেখা যায়, মেসির শট প্রতিপক্ষ গোলরক্ষক রোমান সেলেন্তানোর গায়ে লেগে জালে ঢোকে। তাই গোলটি আত্মঘাতী হিসেবে গণ্য করা হয়। ফলে মেসির অফিশিয়াল গোলসংখ্যা বাড়েনি।

অন্যদিকে রোনালদোর বিতর্কিত গোলটি ২০১০ সালে রিয়াল মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদ ম্যাচে।

ফ্রি-কিক থেকে নেওয়া রোনালদোর শট সামান্য ডিফ্লেক্ট হয়ে জালে ঢোকে।কিছু পরিসংখ্যান সংস্থা গোলটি রোনালদোর নামে দিলেও, অন্যরা দাবি করেন বলটি পেপের স্পর্শে দিক বদলেছিল। ফলে সেটি কার গোল, তা নিয়ে বিতর্ক এখনো থামেনি।

সব বিতর্কের পরও ইতিহাসের অনন্য এক মাইলফলকের দিকেই এগিয়ে যাচ্ছেন ফুটবলের দুই মহাতারকা। সামনে রয়েছে তাদের ষষ্ঠ বিশ্বকাপও, যা নতুন এক ইতিহাস গড়ার অপেক্ষায়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram