ঢাকা
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৪৮
logo
প্রকাশিত : মে ১৩, ২০২৬

‘সর্বোচ্চ রানের’ রেকর্ড গড়া হায়দরাবাদ গড়ল ‘সর্বনিম্ন’ রানে অলআউট হওয়ার রেকর্ড

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের একাধিক রেকর্ডের মালিক সানরাইজার্স হায়দরাবাদ। তবে এবার তারাই গড়েছে এক হতাশার রেকর্ড। গুজরাটের বিপক্ষে মাত্র ৮৬ রানে অলআউট হয়ে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন স্কোরে গুটিয়ে গেছে দলটি। এতে গুজরাটের বিপক্ষে ৮২ রানের বড় ব্যবধানে হেরেছে তারা।

মঙ্গলবার (১২ মে) আহমেদাবাদে ম্যাচে প্রথমে ব্যাট করে গুজরাট ৫ উইকেট হারিয়ে তোলে ১৬৮ রান। অধিনায়ক শুবমান গিল ম্যাচের আগে বলেছিলেন, এই উইকেটে রান তোলা সহজ হবে না—শেষ পর্যন্ত তার কথাই সত্যি প্রমাণিত হয়েছে।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধস নামে হায়দরাবাদের ব্যাটিং অর্ডারে। ট্র্যাভিস হেড রানের খাতা খোলার আগেই ফিরেন, আর পরের ওভারেই আউট হন আরেক হার্ড-হিটার অভিষেক শর্মা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি।

হেড, অভিষেক, ঈশান কিশান ও হেইনরিখ ক্লাসেনদের নিয়ে সাজানো শক্তিশালী ব্যাটিং লাইনআপ এই ম্যাচে পুরোপুরি ব্যর্থ হয়। আট নম্বরে নেমে ১৯ রান করা অধিনায়ক প্যাট কামিন্সই ছিলেন দলের সর্বোচ্চ স্কোরার। শেষে মাত্র ১৪.৫ ওভারে ৮৬ রানে গুটিয়ে গিয়ে লজ্জার রেকর্ডে নাম লেখায় হায়দরাবাদ।

এর আগে আইপিএলে হায়দরাবাদের সর্বনিম্ন স্কোর ছিল ৯৬ রান, যা তারা করেছিল ২০১৯ সালে মুম্বাইয়ের বিপক্ষে। এবার সেই রেকর্ডও ভেঙে গেল। পাশাপাশি এটি আইপিএলে তাদের সবচেয়ে বড় ব্যবধানে হারও। এর আগে ২০২৫ সালে কলকাতার কাছে ৮০ রানে হেরেছিল তারা। অন্যদিকে হায়দরাবাদের বিপক্ষে গুজরাটও নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের স্বাদ পেল।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram