ঢাকা
৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:০২
logo
প্রকাশিত : মে ৫, ২০২৬

পয়েন্ট হারালো ম্যানসিটি, হোঁচট খেলো চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর এক লড়াইয়ে শেষ মুহূর্তের গোলে এভারটনের মাঠে ড্র করলো ম‍্যানচেস্টার সিটি। এদিন জেরেমি ডোকুর পায়ে ম্যাচের ৪৩ মিনিটে লিড নেয় সিটি। ৬৮ মিনিটে সেই গোল শোধ দেন তিয়ের্নো বেরি। এরপর ৭৩ মিনিটে চমৎকার এক ক্রস থেকে দলকে লিড এনে দেন জ্যাক ও'ব্রায়ান। ৮১তম মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করার পথে স্কোরলাইন ৩-১ করেন বেরি। দুই মিনিটের ব্যবধানে আর্লিং হালান্ডের পায়ে ব্যবধান কমায় সিটিজেনরা। ম্যাচে যখন হারের দ্বারপ্রান্তে সিটি, তখন যোগ করা সময়ের সপ্তম মিনিটে চমৎকার গোলে সমতা টানেন ডোকু। তাতে ৩-৩ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ড্র নিয়ে ফেরে ম্যানসিটি।

এদিকে, ইপিএলের আরেক ম্যাচে ঘরের মাঠে নটিংহ্যাম ফরেস্টের কাছে ৩-১ গোলে হেরেছে চেলসি। ম্যাচের ২ মিনিটেই তাইও আওনিইর গোলে লিড নেয় ফরেস্ট। ১৫ মিনিটে প্রতিপক্ষের করা ফাউল থেকে পাওয়া পেনাল্টিতে ব্যবধান বাড়ান ইগোর জেসুস। প্রথমার্ধ ২-০ তে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে আওনিইর জোড়া গোলে ৩-১ এ এগিয়ে যায় ফরেস্ট। একের পর এক আক্রমণেও গোলের দেখা পাচ্ছিল না চেলসি। এরপর শেষ মুহূর্তে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জোয়াও পেদ্রোর গোলে ব্যবধান কমলেও হার এড়াতে পারেনি দলটি। টানা ৬ হারের চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন শেষ ব্লুজদের।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram