ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:২৫
logo
প্রকাশিত : এপ্রিল ২৩, ২০২৬

গোল করে মাঠ ছাড়লেন ইয়ামাল, শিরোপার খুব কাছে বার্সেলোনা

লা লিগায় লামিন ইয়ামালের গোলে জয়ের ধারা ধরে রেখেছে বার্সেলোনা। গোল করার পরপরই অবশ্য চোট নিয়ে মাঠ ছাড়েন এই তরুণ তারকা।

ন্যু ক্যাম্পে সেল্টা ভিগোকে ১-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল বার্সেলোনা। এই জয়ে শিরোপার সুবাস পাচ্ছে হান্সি ফ্লিকের দল।

ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন ১৮ বছর বয়সী সেনসেশন লামিন ইয়ামাল। তবে গোলের আনন্দ ম্লান হয়ে যায় তার হ্যামস্ট্রিং চোটে। এল ক্লাসিকোর আগে ইয়ামালের এই চোট বার্সা শিবিরে দুশ্চিন্তার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া, জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে এই দুঃসংবাদ উদ্বেগ ছড়িয়েছে স্পেন কোচের মনেও।

এক গোলের কষ্টার্জিত জয়ে ৩২ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শিরোপার পথে আরও একধাপ এগিয়ে গেল কাতালানরা। সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে রিয়াল মাদ্রিদ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram