ঢাকা
৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৫৬
logo
প্রকাশিত : এপ্রিল ৮, ২০২৬

বুমরাহর বিপক্ষে আগুন ঝরালেন ১৫ বছরের সূর্যবংশী

বহুল প্রতীক্ষিত মুখোমুখি লড়াইয়ে বৈভব সূর্যবংশী ও জাসপ্রিত বুমরাহ প্রত্যাশা অনুযায়ীই দারুণ উত্তেজনা ছড়িয়েছে।

গুয়াহাটিতে রাজস্থান রয়্যালস ও মুম্বাই ইন্ডিয়ান্স-এর ম্যাচটি বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়ায় ১১ ওভারে সীমাবদ্ধ করা হয়।

ম্যাচের শুরুতেই তরুণ বাঁহাতি ব্যাটার সূর্যবংশী দারুণ আগ্রাসী ভঙ্গিতে খেলেন। ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে নেওয়া দুইবারের বিশ্বকাপজয়ী পেসার বুমরাহর করা প্রথম বলটিকেই তিনি লং-অন দিয়ে ছক্কা হাঁকান।

এরপর ওপেনিং সঙ্গী যশস্বী জয়সওয়ালের সঙ্গে কয়েকটি সিঙ্গেল নেওয়ার পর বুমরাহর একটি স্লোয়ার বল বুঝে নিয়ে মিডউইকেট দিয়ে আরেকটি বিশাল ছক্কা মারেন সূর্যবংশী। বুমরাহর ওই ওভার থেকে আসে ১৪ রান।

এই জুটি মাত্র ২.৪ ওভারে ৫০ রানের পার্টনারশিপ গড়ে তোলে, যেখানে মুম্বাইয়ের সব বোলারই চাপে পড়েন।

তবে শেষ পর্যন্ত ১৪ বলে ৩৯ রান করে আউট হন সূর্যবংশী। যেখানে ছিল ৫টি ছক্কা ও ১ চারের মার। তবে শেষ পর্যন্ত শার্দুল ঠাকুরের বলে ডিপে ক্যাচ দিয়ে তাকে বিদায় নিতে হয়। আউট হওযার আগে ওই ওভারেও ২টি ছক্কা ও ১ টি চারের মার ছিল সূর্যবংশীর।

প্রধমে ব্যাটিং করে ৩ উইকেট হারিয়ে ১৫০ রান তুলে রাজস্থান। জবাবে মুম্বাই ইন্ডিয়ান্স ৯ উইকেট হারিয়ে ১২৩ রানে আটকে গেলে ২৭ রানে ম্যাচটি জিতে নেয় রাজস্থান রয়্যালস।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram