ঢাকা
২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:২০
logo
প্রকাশিত : এপ্রিল ৪, ২০২৬

টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

দ্বিতীয়বারের মত সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল বাংলাদেশ দল।

শুক্রবার মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনালে বাংলাদেশ টাইব্রেকারে ৪-৩ গোলে হারায় ভারতকে। গত আসরে (অনূর্ধ্ব-১৯) ভারতের কাছে টাইব্রেকারেই ৪-৩ গোলে হেরেছিল বাংলাদেশ।

২০২৪ সালে প্রথমবার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। ফাইনালে নেপালকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশ।

এবারের আসরের ফাইনালের শুরু থেকেই সাবধানে খেলতে থাকে বাংলাদেশ ও ভারত। বল দখলের পাশাপাশি মাঝমাঠ নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে দু’দল। গোলের বেশ কয়েকটি সুযোগ পেলেও গোলের দেখা পায়নি তারা।

দ্বিতীয়ার্ধেও গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ ও ভারত। ফলে এই অর্ধে গোল না হওয়ায় নির্ধারিত সময় গোলশূন্যভাবে শেষ হয়। ফলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়।

টাইব্রেকারে বাংলাদেশের হয়ে মুরশেদ আলি, চন্দন রয়, আব্দুল ফাহিম ও রোনান সুলেভান গোল করেন। গোল করতে ব্যর্থ হন স্যামুয়েল রাকসাম। ভারতের হয়ে দু’জন গোল করতে ব্যর্থ হলে ৪-৩ ব্যবধানে ম্যাচ জিতে শিরোপা জয়ের স্বাদ নেয় বাংলাদেশ।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারায় বাংলাদেশ। তবে ভারতের সাথে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ।

এরপর টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram