

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফখর জামানের নিষেধাজ্ঞায় ওপেন করার সুযোগ পেয়েই বাজিমাত করেছেন পারভেজ হোসেন ইমন। তার ঝোড়ো ইনিংস আর মোস্তাফিজুর রহমানের ২ উইকেটে মুলতান সুলতান্সের বিপক্ষে ২০ রানের জয় পেয়েছে লাহোর কালান্দার্স।
শুক্রবার (৩ এপ্রিল) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মুলতান।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচের দৈর্ঘ্য ১৩ ওভারে নামিয়ে আনার পর টস হেরে আগে ব্যাট করতে নামা স্বাগতিক লাহোরকে দুর্দান্ত সূচনা এনে দেন দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও পারভেজ ইমন।
দুজনের জুটি থেকে মাত্র ৫.১ ওভারে আসে ৮৬ রান। যদিও শুরুতে ব্যাট হাতে ভুগেছেন ইমন। প্রথম ১০ বলে মাত্র ৯ রান করা ইমন ইনিংসের এক পর্যায়ে সাতটি বলে হাঁকিয়েছেন পাঁচটি ছয়, একটি চার। শেষ পর্যন্ত মাত্র ১৯ বল খেলে ৫ ছক্কা, ২ চারে করেছেন ৪৫ রান। তার ব্যাটেই ১৩ ওভারে লাহোর করে ১৮৫ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান আসে নাঈমের ব্যাটে।
জবাবে লক্ষ্য তাড়ায় মুলতান সম্ভাবনা তৈরি করলেও তাদের ইনিংস থামে ১৬৫ রানে। ১৫ বলে ২৪ করা সাহিবজাদা ফারহানকে ফেরান মোস্তাফিজ। পরে আউট করেন ১৮ বলে ৪৪ করা শান মাসুদকেও।
আগামী বৃহস্পতিবার করাচিতে ইসলামাবাদ ইউনাইটেডের মোকাবিলা করবে লাহোর।

