ঢাকা
২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৩৮
logo
প্রকাশিত : মার্চ ২৮, ২০২৬

ফের সড়ক দুর্ঘটনার শিকার টাইগার উডস

আবারও সড়ক দুর্ঘটনার শিকার হলেন টাইগার উডস। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার জুপিতার আইল্যান্ডে উডসের বাসভবনের খুব কাছেই দুপুর ২টার কিছু পরে এ দুর্ঘটনা ঘটে।

মার্টিন কাউন্টি শেরিফের কার্যালয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, দুর্ঘটনায় উডসের গাড়ি উল্টে যায়। স্থানীয় ফায়ার রেসকিউ জানিয়েছে, এই ঘটনায় কেউ গুরুতর আহত হননি। এ নিয়ে উডস তৃতীয়বারের মতো গাড়ি দুর্ঘটনার শিকার হলেন।

এর আগে, সবশেষ ২০২১ সালের ফেব্রুয়ারিতে লস অ্যাঞ্জেলেসে অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চালানোর সময় তার এসইউভি রাস্তা থেকে ছিটকে পড়েছিল। যার ফলে এই গলফার পা ও গোড়ালিতে একাধিক গুরুতর চোট পেয়েছিলেন। গত সেপ্টেম্বরে সপ্তমবারের মতো পিঠের অস্ত্রোপচারের পর উডস গলফ কোর্সে ফেরার অপেক্ষায় ছিলেন। আগামী ৯-১২ এপ্রিল অনুষ্ঠিতব্য মাস্টার্স টুর্নামেন্টে হওয়ার কথা ছিল তার প্রত্যাবর্তন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram