ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:১৩
logo
প্রকাশিত : জানুয়ারি ৭, ২০২৬

নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে একাধিক চমক

ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিতব্য আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে এই বৈশ্বিক টুর্নামেন্ট।

নিউজিল্যান্ড দলে সবচেয়ে বড় চমক পেসার জ্যাকব ডাফি। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তিনি।

বর্তমানে বিশ্বের দ্বিতীয় র‌্যাংকিংধারী টি-টোয়েন্টি বোলার ডাফি ২০২৫ সালে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৩৬ ম্যাচে ৮১টি আন্তর্জাতিক উইকেট শিকার করেন, যা ভেঙে দেয় কিংবদন্তি স্যার রিচার্ড হার্ডলির ৪০ বছরের পুরোনো রেকর্ড।
দলের নেতৃত্বে আছেন স্পিন অলরাউন্ডার মিচেল স্যান্টনার। এটি তার নবম আইসিসি বৈশ্বিক আসর, যা নিউজিল্যান্ড শিবিরে যোগ করেছে বাড়তি অভিজ্ঞতা।

পেস আক্রমণে রয়েছেন অভিজ্ঞ লকি ফার্গুসন, ম্যাট হেনরি ও অ্যাডাম মিলনে।

অলরাউন্ড শক্তি জোগাবেন জিমি নিশাম। স্পিন বিভাগে স্যান্টনারের সঙ্গে একমাত্র বিশেষজ্ঞ হিসেবে থাকছেন ইশ সোধি। পাশাপাশি অলরাউন্ডার হিসেবে স্পিন অপশন দেবেন মাইকেল ব্রেসওয়েল, গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্র। ব্যাটিং লাইনআপে আছেন ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেল।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram