ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২১
logo
প্রকাশিত : ডিসেম্বর ১৭, ২০২৫

১২ কোটি টাকা পেয়েও ট্রিট দেবেন না মোস্তাফিজ, সংশয় শান্তর

আইপিএল নিলামে ইতিহাস গড়ে ফেলেছেন মোস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্সে পাড়ি জমিয়েছেন ৯.২ কোটি রুপিতে।

আইপিএল ইতিহাসে এত বেশি দামে আর কোনো বাংলাদেশিই বিক্রি হননি। তবে এত দাম পেয়েও মোস্তাফিজ ‘ট্রিট’ দেবেন না, এমনই ‘শঙ্কা’ প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

গতকাল ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) আয়োজনে বিজয় দিবসে প্রীতি ক্রিকেট ম্যাচে মাঠে নেমেছিলেন নাজমুল হোসেন শান্ত। তার দল অপরাজেয় অবশ্য মেহেদী হাসান মিরাজের ‘অদম্য’ দলের কাছে হেরে গেছে। এরপরই মোস্তাফিজের খবরটা পেয়েছেন শান্ত।

সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘শুনলাম। খুবই খুশি। কত (টাকা) জানি না।’ এরপর তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘ভাই এটা খুবই খুশির খবর। আমার মনে হয় আপনাদের উচিত এটা যত ভালোভাবে উপস্থাপন করা যায় মানুষের সামনে।’

তবে এরপরই শান্তর কাছে সম্পূরক প্রশ্ন ধেয়ে যায়, ট্রিট চাইবেন কি না। তখনই শঙ্কাটা প্রকাশ করেন তিনি। বলেন, ‘চেষ্টা করব (ট্রিট) নেওয়ার। করাবে না মনে হয় (ট্রিট)। সংশয় আছে।’

গতকাল ম্যাচের আগে-পরের পুরো বিষয়টাই শান্ত সামলেছেন রসিকতার সুরে। পাড়ার ক্রিকেটের মতো করে প্রতিপক্ষকে বলেছেন ‘কমিটির টিম’। এরপর ম্যাচ শেষে এভাবে মোস্তাফিজের ট্রিট দেওয়া নিয়ে সংশয়ও ছিল তারই অংশ।

এদিকে মোস্তাফিজের নাম গতকাল ২ কোটি রুপি ভিত্তিমূল্যে নিলামে ওঠে। তবে তাকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি লেগে যায় তার সাবেক দল চেন্নাই সুপার কিংস আর কলকাতার মধ্যে। শেষমেশ এই লড়াইয়ে শেষ হাসি হাসে কলকাতা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram