ঢাকা
১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৩০
logo
প্রকাশিত : ডিসেম্বর ১০, ২০২৫

১০০ উইকেটের মাইলফলক ছুঁলেন বুমরাহ

ভারতের পেস তারকা জাসপ্রিত বুমরাহ আবারও ইতিহাসের পাতায় নাম লেখালেন। মঙ্গলবার কোটাকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের ১০০তম উইকেট শিকার করেন। ডেওয়াল্ড ব্রেভিসকে আউট করেই এই মাইলফলক স্পর্শ করেন বুমরাহ।

বুমরাহর এই কীর্তি ছুঁতে লেগেছে ৮১ ম্যাচ।

ভারতের হয়ে প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নিয়েছিলেন আর্শদীপ সিং। চলতি বছরের শুরুতে এশিয়া কাপে তিনি মাত্র ৬৪তম ম্যাচ খেলেই শততম উইকেট নেন। বর্তমানে ৬৯ ম্যাচে তার উইকেট সংখ্যা ১০৭।

সব ফরম্যাট মিলিয়ে ১০০ উইকেটের ক্লাবে বুমরাহ এখন পঞ্চম বোলার।

তার আগেই এই তালিকায় ছিলেন টিম সাউদি, লাসিথ মালিঙ্গা, সাকিব আল হাসান ও শাহীন আফ্রিদি।
ভারতের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি বোলাররা

আর্শদীপ সিং – ১০৭ উইকেট (৬৯ ম্যাচ)
জাসপ্রিত বুমরাহ – ১০১ উইকেট (৮১ ম্যাচ)
হার্দিক পাণ্ডিয়া – ৯৯ উইকেট (১২১ ম্যাচ)
যুজবেন্দ্র চাহাল – ৯৬ উইকেট (৮০ ম্যাচ)
ভুবনেশ্বর কুমার – ৯০ উইকেট (৮৭ ম্যাচ)।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram